জুড়ী
জুড়ীতে প্রত্যয় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে প্রত্যয় ফর হিউম্যানিটি, সাগরনালের আয়োজনে ‘প্রত্যয় মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ ডিসেম্বর সকালে সাগরনাল উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষায় উপজেলার ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির নিবন্ধিত ৬৭৬ জনের মধ্যে ৬৪২ জন...
জুড়ী থেকে নিখোঁজের ৬ দিন পর তরুণীকে চট্টগ্রাম থেকে উদ্ধার
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী থেকে নিখোঁজের ৬ দিন পর ঝিনুক সুত্রধর নামে তরুণীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। মঙ্গলবার ২০ ডিসেম্বর চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বুধবার ২১ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে...
জমে উঠেছে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রার্থীদের কারো চোখে ঘুম নেই
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের নির্বাচন বেশ জমে উঠেছে। তীব্র শীতকে উপেক্ষা করে দিনরাত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। দিচ্ছেন মিটিংগুলোতে নানারকম প্রতিশ্রুতি। আগামী ২৯ ডিসেম্বর সীমান্তবর্তী এই ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম এ চলবে...
হাকালুকির চাতলা বিল থেকে মাছ আহরণে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক’কে নির্দেশ
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিলে নিয়ম বর্হিঃভূতভাবে মৎস্য আহরণ করায় ইজারাদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসক’কে নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-১ অধিশাখার যুগ্ম সচিব দেলোয়ার হোসেন মাতুব্বর স্বাক্ষরিত স্মারকে- ৩১.০০.০০০০.০৫০.৬৮.০৪৫.২০.৬৬২/১(৬) এ...
জুড়ীতে ইউনিয়ন পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
আব্দুর রব॥ জুড়ীতে ইউনিয়ন পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ১৭ ডিসেম্বর বিকেলে জায়ফরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য জাকির হোসেন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির...
জুড়ীতে ১ রোহিঙ্গাসহ আটক ৮
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের তৎপরতায় ১ রোহিঙ্গাসহ ৮ জনকে আটক করে বিজিবির মাধ্যমে থানা পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার ১৮ ডিসেম্বর ভোর ৬ টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি সীমান্ত...
বিজয় ম্যারাথন ২০২২ জুড়ীতে অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে জুড়ী রানার্স কমিউনিটি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় ম্যারাথন ২০২২। শনিবার ১৭ই ডিসেম্বর সকাল ৭টায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠ হইতে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ পর্যন্ত ইউটার্ন হয়ে আবার কলেজ মাঠ পর্যন্ত ১০...
দেশের প্রকৃতি সংরক্ষণের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন : পরিবেশ উপমন্ত্রী
স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রকৃতি সংরক্ষণের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রকৃতি সুন্দর রাখলে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো। তিনি বলেন, জীবনের জন্য প্রকৃতি তাই উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস...
উপজেলা চেয়ারম্যানের ক্ষোভের জবাব দিলেন ইউএনও
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীরনিবাস’ নির্মাণে বাছাই তালিকায় এক মুক্তিযোদ্ধার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর...
জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতির প্রজ্জ্বলন
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু পার্কের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার...


