বড়লেখা
বড়লেখায় ব্যবসায়ীকে তুলে নিতে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ জনতার হাতে আটক ৪ জনকে পুলিশের উদ্ধার
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার ফকিরের বাজারের এক ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিতে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সন্ত্রাসী সন্দেহে আটক করা ৪ ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বর্নি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে। গোলাপগঞ্জের হাজী...
ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বড়লেখার রায়হান নিহত
স্টাফ রিপোর্টার॥ ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মৌলভীবাজারের বড়লেখার মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। সে দেশের একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে হত্যার পর ৩ যুবক পালিয়ে যাচ্ছে। শুক্রবার ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো...
বড়লেখায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আব্দুর রব॥ বড়লেখায় যুবলীগ নেতা ও ব্যবসায়ী আলী হোসেনের (৩৮) ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পৌরশহরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। পৌর শহরের মসজিদ মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন হাজী মস্তকীন...
বড়লেখায় চাঞ্চল্যকর কলেজছাত্র হত্যা কান্ড : অবশেষে ২ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণ
আব্দুর রব॥ বড়লেখায় চাঞ্চল্যকর কলেজছাত্র প্রান্ত চন্দ্র দাস (১৮) হত্যাকান্ডের প্রায় ২ বছর পর ২ আসামীকে অভিযুক্ত করে পুলিশের দাখিল করা অভিযোগপত্র অবশেষে গ্রহণ করেছেন বড়লেখা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অভিযুক্তরা হলো নিহত কলেজছাত্র প্রান্ত দাসের পিসাতো ভাই সুমন...
বড়লেখায় আলুর বাজারে অভিযান ২২ হাজার টাকা জরিমানা আদায়
আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরের হাজিগঞ্জবাজারে আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম...
বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহন দুই চালককে লাখ টাকা জরিমানা
আব্দুর রব॥ বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুইজন ট্রাক ও ট্রাক্টর চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও...
বড়লেখায় জালালাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান : জরিমানা আদায়
আব্দুর রব॥ বড়লেখায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড বুধবার উপজেলার কাঠালতলী, বারইগ্রাম, সুজানগরসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষে বিশেষ অভিযান চালিয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। অভিযানে উপজেলার সুজানগর...
বড়লেখা ইউএনও অফিসে সমস্যাগ্রস্থদের গণশুনানী ‘অত তাড়াতাড়ি ঘর পাইমু চিন্তা করছি না’
আব্দুর রব॥ হতদরিদ্র মিনারা বেগমের বাড়ি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মহোদিকোনা গ্রামে। ইউএনও’র উদ্যোগে সমস্যাগ্রস্থদের নিয়ে গণশুনানীর খবর পেয়ে ১৪ অক্টোবর বুধবার দুপুরে তিনি যান উপজেলায়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানীতে অংশ নেন। কিজন্য আসছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের...
বড়লেখায় লেবু লুট, গাছ কর্তন জায়গা দখলের চেষ্টা, হুমকি
আব্দুর রব॥ বড়লেখায় প্রভাবশালী চক্র এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা লেবু ও পান লুটের পর প্রায় শতাধিক লেবু গাছ কেটে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভুক্তভোগী...
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের দণ্ড
স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা...


