কুলাউড়া

ব্রাম্মণবাজারে ইয়াবাসহ আটক ১

কুলাউড়া প্রতিনিধি॥ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও এএসআই উত্তম পালের নেতৃত্বে ১৫০ পিস ইয়াবাসহ জুবেল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১৪ মে বিকেল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া...

কুলাউড়ার শাওন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুলাউড়ার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাঈদ খাঁন শাওন। দীর্ঘ প্রতিক্ষার পর ১৪ মে সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন...

ইউপি চেয়ারম্যান ছালামের উপর মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার ১৩ মে বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে চেয়ারম্যান ছালাম বলেন, তার ইউনিয়নের মনসুর গ্রামের মোঃ সামসুর...

ভূমধ্যসাগরে ৫ ঘন্টা সাঁতার কাটে শামীম : ভূকশিমুল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার॥ ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত শামীম আহমদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার বাদে ভূকশিমুল গ্রামে চলছে শোকের মাতম। নৌকাডুবির পর বেঁচে যাওয়া সহযাত্রী মাছুম নামের একজনের সাথে একটি বয়া ধরে শামীম দীর্ঘ প্রায় ৫ ঘন্টা সাঁতার...

ভুমধ্যসাগরে নৌকা ডুবে-কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জের বাসিন্দা দুই তালতো ভাইয়ের সলিল সমাধি

এইচ ডি রুবেল : ভাগ্যবদলে স্বপ্নের দেশে পাড়ি জমাতে গিয়ে দুই তালতো ভাই হাফিজ মো. শামীম আহমদ (২৮) ও কামরান হোসেন মারুফ (২৮) ভুমধ্যসাগরে নৌ ডুবিতে মারা যান। হাফিজ মো. শামীম আহমদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে...

কুলাউড়ায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও ঋন বিতরণ অনুষ্ঠিত

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় বিশ্ব মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা,সাংস্কৃতিক ও ঋন বিতরণ  রোববার ১২ মে সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও  উপজেলা প্রশাসনের সহযোগিতায়  মা সমাবেশে সহকারী...

কুলাউড়ায় সাংবাদিককে মামলায় জড়ানোর পাঁয়তারার ঘটনায় জরুরী সভা

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বিভিন্ন দপ্তরের অনিয়মের বিষয়ে সংবাদ পরিবেশণাকে কেন্দ্র করে সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়ানোর পাঁয়তারার ঘটনায় এক জরুরী সভায় মিলিত হয় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা।রবিবার ১২ মে সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়ার সংলাপ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে...

তিউনিসিয়া নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন মৌলভীবাজারের শামীম

স্টাফ রিপোর্টার॥ তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৬৫ জনের মধ্যে মৌলভীবাজারের শামীম আহমদ নামের একজন রয়েছেন। এ ছাড়া নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানিয়েছে তিউনিসিয়া রেড ক্রিসেন্ট।নিহত শামীম কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের মৃত আবদুল খালিকের ছেলে এবং...

ক্যান্সারের কাছে হার মানলো মেধাবী ছাত্র মান্না

কুলাউড়া প্রতিনিধি॥ মরণব্যাধী ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন কুলাউড়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ও তরুণ সংগঠক মোস্তফা কামাল মান্না। ১০ মে শুক্রবার রাত ১১.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৫...

কুলাউড়ায় দু’টি কালভার্ট যেন মরণফাঁদ, ভোগান্তিতে জনসাধারণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দু’টি কালভার্ট ভেঙ্গে গিয়ে যাতায়াত ব্যবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ আকার ধারণ করার ফলে কালভার্টগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। এমনকি রাস্তা দু’টির অবস্থা খুবই নাজুক। রাস্তা দুটি এলাকায় প্রবেশের একমাত্র মাধ্যম হওয়ায় এ রাস্তা দিয়ে প্রতিদিন...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com