কুলাউড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ইফতার মাহফিল

June 1, 2019,

এইচ ডি রুবেল॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজুর নিজ বাসভবনে ২৯ মে  বুধবার  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টের শাহাদৎ বরনকারী সকল শহীদসহ তার বাবা কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার,মা,দাদা,দাদীর স্মরণে নিজ বাড়ীতে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার মাহফিলে বক্তব্য দেন সাবেক এমপি মোঃ আব্দুল মতিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার,সাংবাদিক,শিক্ষক ও বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজুর সরকারী সফরসুচির অংশ হিসেবে বুধবার বিকেলে তার নিজ বাড়ীতে ইফতার পার্টির অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তাকে দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com