বড়লেখা
প্রবীণ সমাজসেবক আব্দুল মুকিতের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা বিএনপির সহ-সভাপতি, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন রক্ষা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুকিত লুলু হাজীর মৃত্যুতে রোববার ২২ জানুয়ারি সন্ধ্যার পর তাঁর স্মরণে দক্ষিণভাগ বাজারে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন রক্ষা কমিটি...
বড়লেখায় নিসচা’র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) আয়োজনে শনিবার ২১ জানুয়ারি দুপুরে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকা প্রবাসী সমাজসেবক আবু সায়েমের অর্থায়নে ১৫০ সুবিধা বঞ্চিত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নিসচা’র কেন্দ্রীয় সদস্য...
বড়লেখা ও জুড়ীতে বন্যহাতির উপদ্রপ : সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ
আব্দুর রব॥ বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন বনবিট এলাকায় বন্যহাতির উপদ্রপ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে তিনটি বন্যহাতির দল দূর্গাপুর গ্রামের বিভিন্ন মানুষের গাছপালা ও ফসলের ক্ষতি করায় লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। শনিবার ২১ জানুয়ারি সকালে বড়লেখার...
শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : পরিবেশমন্ত্রী
আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট...
বিনামূল্যে স্কুলড্রেস প্রদান ও উপবৃত্তির নাম অর্ন্তভুক্তিতে টাকা দাবির অভিযোগ
আব্দুর রব॥ বড়লেখায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম) উপজেলা কো-অর্ডিনেটর জয়নাল আবেদীনের বিরুদ্ধে দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে বিনামূল্যে বিতরণের স্কুলড্রেস প্রদানে জনপ্রতি ৩০০ টাকা এবং উপবৃত্তির তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য...
বড়লেখায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সম্পাদক জাকিরের শীতবস্ত্র বিতরণ
আব্দুর রব॥ বড়লেখায় শীতার্তদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। হিউম্যান সার্ভিস জুড়ী-বড়লেখা নামক সংস্থার আয়োজনে মঙ্গলবার ১৭ জানুয়ারি বিকেলে বড়লেখা উপজেলার বিভিন্ন পেশার দরিদ্র মানুষের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন।...
বড়লেখায় মন্দিরে চুরির ঘটনায় চোরাই মালামালসহ গ্রেফতার ১
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গ্রামতলার কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনায় চোরাই মালামালসহ রনি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ১৬ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে গ্রামবাসীদের সহায়তায় গ্রামতলায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লশি...
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার ১৬ জানুয়ারি দুপুরে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক...
সিলেট বিভাগের সব সমস্যা দূর করা হবে : পরিবেশ ও বনমন্ত্রী
স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সিলেট বিভাগের সকল সমস্যা দূর করা হবে। বর্তমানে কিছু সমস্যা থাকলেও কোন সমস্যাই সমস্যা থাকবে না। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে সকলে মিলে একযোগে কাজ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট...
জেলখানায় হাজতির মৃত্যু, বড়লেখায় দুই সহোদরকে অভিযুক্ত করে মামলা
আব্দুর রব॥ মৌলভীবাজার জেলা কারাগারে হাজতি আলা উদ্দিনের মৃত্যুর ঘটনায় বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ১৫ জানুয়ারি দুপুরে মামলাটি করেছেন নিহতের ভাই ফারুক উদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন...


