বড়লেখা

বড়লেখা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতারকৃত আসামীর কারাগারে মৃত্যু

আব্দুর রব॥ মৌলভীবাজার জেল খানায় আলাউদ্দিন (৬০) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১২ জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।...

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মচারীদের দেশপ্রেমের সাথে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সরকার গৃহীত সকল আধুনিক কর্মপদ্ধতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার ১২ জানুয়ারি পরিবেশ...

বড়লেখায় মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন, ভূমি দস্যুদের প্ররোচনায় চা বাগানের ভূমি দখলের অপচেষ্টায় লিপ্ত হন

আব্দুর রব॥ বড়লেখায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন অর্গানিক চা উৎপাদনকারী শাহবাজপুর চা বাগানের প্রায় ২০০ একর ভূমি দখল অপচেষ্টা নিয়ে ৩ মাস ১৮ দিন কারাভোগের পর অবশেষে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা...

ট্রাক্টর চাপায় বড়লেখায় শ্রমিক নিহত

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ট্রাক্টর চাপায় মেহের আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ১১ জানুয়ারি সকালে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী (ঘিলাবিল) এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মেহের আলী হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মৃত রজব আলীর ছেলে। পুলিশ লাশ...

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত শহীদুল ইসলাম সাগর (২০) নামে এক যুবক মারা গেছেন। বুধবার ১১ জানুয়ারি সকাল ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এর আগের দিন মঙ্গলবার তিনি দুর্ঘটনায় আহত...

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নজির স্থাপন, বছরে ১২৫২ মামলার নিষ্পত্তি

আব্দুর রব॥ বড়লেখায় মামলা জট নিরসনে নজির স্থাপন করলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। তাঁর বলিষ্ট ভূমিকায় ২০২২ সালে ১২৫২ মামলা নিষ্পত্তি হয়েছে। যা ওই বছরের মোট দায়েরকৃত মামলার ১১৩ শতাংশ এবং আদালত চালুর পর এক বছরে...

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা

আব্দুর রব॥ বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার ৭ জানুয়ারি রাতে পৌরশহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের উপদেষ্ঠা প্রবাসী কমিউনিটি লিডার কামরুজ্জামান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা...

বড়লেখায় ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের মেধা বৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদ আয়োজিত ১৩তম মেধাবৃত্তি পরীক্ষার বিভিন্ন বিভাগে মেধাস্থান অর্জনকারী ৮০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার ৭ জানুয়ারি দুপুরে নবপ্রতিষ্ঠিত পানিধার হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায়...

বড়লেখার কৃতি সন্তান জামুকা ডিজি’র পিএইচডি ডিগ্রি অর্জন

আব্দুর রব॥ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃতি সন্তান জহুরুল ইসলাম রোহেল ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ.ম শরিফুল হুদার তত্ত্বাবধানে ‘Migrants dhaka city due...

‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবেশ-প্রতিবেশ, জনস্বাস্থ্য, অর্থনীতির জন্য হুমকিস্বরূপ ধূমপান ও তামাকজাত...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com