বড়লেখা

বড়লেখায় মন্ত্রী শাহাব উদ্দিন গোল্ডকাপ ক্রিকেট লীগের উদ্বোধন

আব্দুর রব॥ বড়লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কোয়াব আয়োজিত মন্ত্রী শাহাব উদ্দিন এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার...

আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে : পরিবেশ মন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। তাঁদের জাতির শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা দিয়েছে। বীর মুক্তিযোদ্ধাগণ মারা গেলে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা...

কালো সোনা খ্যাত সুগন্ধি আগর বড়লেখার প্রাচীন ঐতিহ্য : পরিবেশমন্ত্রী

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, আমরা গবেষণামূলক কাজেও পিছিয়ে নেই। গবেষণার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনকারী আগর শিল্পের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজে আগর বিষয়ক গবেষণা প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটকে দায়িত্ব দিয়েছেন।...

বড়লেখায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভার পাঁচ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে বুধবার ২৮ ডিসেম্বর বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রেহান...

জুড়ী পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানিক লাল দাশের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাগরনাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক লাল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায়...

এক সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এক সন্তানের জনক আব্দুস শুক্কুরের (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার ২৫ ডিসেম্বর রাতে নিজ শয়নকক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত শুক্কুর উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব-বড়থল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে। স্ত্রীসহ পরিবারের সদস্যদের দাবি,...

বড়লেখায় সরকারি হেলিপ্যাডের জায়গায় নির্মিত হচ্ছে আশ্রায়ন প্রকল্পের ঘর, মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলায় হেলিপ্যাডের জায়গায় নির্মাণ করা হচ্ছে সরকারের আশ্রায়ন প্রকল্পের ঘর। হেলিপ্যাডের সীমানা নির্ধারণ, আশ্রায়ণ প্রকল্প সংলগ্ন এলাকার মানুষের চলাচলের রাস্তা চিহ্নিত করে এবং প্রকৃত ভূমিহীনদের নামে ঘর বরাদ্ধের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বীর...

বড়লেখায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় বন্ধের লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্স...

বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের ১০ম কাউন্সিল সভাপতি কামরুল, সম্পাদক ফয়সল

আব্দুর রব॥ বড়লেখায় ব্লাড ডোনেট ক্লাবের (বিবিডিসি) ১০ম কাউন্সিল শনিবার ২৪ ডিসেম্বর বিকেলে পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কামরুল ইসলামকে সভাপতি ও ফয়সল আলম স্বপনকে সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা...

বড়লেখায় মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

আব্দুর রব॥ বড়লেখায় পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত তারেক আহমদ মেধা বৃত্তি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ ডিসেম্বর বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেছেন উত্তর শাহবাজপুর...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com