বড়লেখা
পরিবেশমন্ত্রীর উদ্যোগে বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে অক্সিজেন প্রদান
বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুর রহমান এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ শহিদুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। পরিবেশমন্ত্রী ৯ আগষ্ট সোমবার এক শোকবার্তায় বলেন,...
বড়লেখায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ
আব্দুর রব॥ বড়লেখায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ আগষ্ট রোববার দুপুরে আলোচনা সভা ও উপজেলার ৭ জন অসহায় দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী...
বড়লেখায় গণটিকা গ্রহণে উপচেপড়া ভিড়, প্রথম দিনে টিকা নিলেন ৭৮০০ জন
আব্দুর রব॥ বড়লেখায় কোরনার টিকা গ্রহণে মানুষজন আগ্রহী হয়ে উঠেছেন। ৭ আগষ্ট শনিবার গণটিকা কার্যক্রম শুরু হলে বিভিন্ন অস্থায়ী টিকা কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণেচ্ছুকদের উপচেপড়া ভিড় জমে। তবে অনেক কেন্দ্রে মানা হয়নি স্বাস্থ্যবিধি। টিকা কম থাকায় উপজেলার প্রতিটি কেন্দ্র থেকেই...
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে পরিবেশমন্ত্রীর অভিনন্দন
স্টাফ রিপোর্টার॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী ৬ আগষ্ট শুত্রুবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা,...
বড়লেখায় জলমহাল ইজারা সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে তথ্য গোপনের অভিযোগ
আব্দুর রব॥ বড়লেখার হাকালুকি হাওরের একটি জলমহালের ইজারা সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে সার্ভেয়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও তথ্যগোপনের অভিযোগ উঠেছে। এব্যাপারে পুনঃতদন্তের দাবীতে ভুক্তভোগী দূর্গাই মৎস্যজীবি সমিতির সম্পাদক সাফির আহমদ ৫ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতিকার না পেলে...
বড়লেখায় সাবেক মন্ত্রী মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল
আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদীয়া টাইটেল মাদ্রাসায় শুক্রবার ৬ আগষ্ট বাদ আছর সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান সিলেটের কৃতী সন্তান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতার প্রবাসী...
বড়লেখায় স্কুলছাত্রী মেয়ের ধর্ষণের বিচার চাওয়ায় ইন্টারনেটে অশ্লীল ছবি পোষ্ট, ধর্ষক গ্রেফতার
আব্দুর রব॥ বড়লেখায় কিশোরী স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও পরবর্তীতে ধর্ষিতার বাবা ঘটনার বিচার চাওয়ায় ধর্ষক পল্লব দাস (২৫) ধর্ষণের অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে বন্ধুবান্ধব ও ধর্ষিতার স্বজনদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় পর্ণোগ্রাফী ও ধর্ষণ আইনে মামলা হলে বুধবার...
বড়লেখায় খাসি পুঞ্জিতে করোনা সচেতনতায় মাইকিং ও প্রচারপত্র বিলি
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সাত নম্বর আদিবাসী খাসি পুঞ্জিতে করোনা সচেতনতায় মাইকিং, প্রচারপত্র বিলি ও মাস্ক বিতরণ করা হয়েছে। খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জি, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বড়লেখা খাসি যুব সেচ্ছাসেবী সংগঠন ৫ আগষ্ট...
বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বিদ্যুৎ সংযোগে পিডিবির টালবাহানা দুর্বিসহ গরমে অতিষ্ট দরিদ্র পরিবারের সদস্যরা
আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখায় মুজিব জন্মশতবর্ষের উপহারের ঘরে ৭ মাসেও বিদ্যুৎ পায়নি দরিদ্র উপকারভোগীরা। ৪ মাস আগে ভুক্তভোগীরা নির্ধারিত ফরমে বিদ্যুৎসংযোগের আবেদনপত্র কুলাউড়া বিদ্যুৎ অফিসে পাঠালেও রহস্যজনক কারণে বিদ্যুৎ অফিস তা গ্রহণ করেনি। উপজেলা প্রশাসন আশ্রয়ন প্রকল্পের সরকারী ঘরে...


