মৌলভীবাজার

প্রাইম ব্যাংক সিলেট অঞ্চল প্রধানের মৃত্যুতে শোকসভা

স্টাফ রিপোর্টার॥ প্রাইম ব্যাংক সিলেট অঞ্চল প্রধান (এস ই ভি পি) আবু আশরাফ সিদ্দিকীর অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা সদরস্থ প্রাইম ব্যাংক কোর্ট রোড শাখার উদ্যোগে মঙ্গলবার ২৩ এপ্রিল ব্যাংকের ব্যবস্থাপকের চেম্বারে এক শোকসভার আয়োজন করা হয়। ব্যবসায়ী জুবায়ের আহমদ...

লাগামহীন টমটম : প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা : পুলিশের অভিযান শুধু মটর সাইকেল ও প্রাইভেট গাড়ীতে

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার শহরে নিয়ন্ত্রণহীনভাবে গ্যাসচালিত টমটমের দৌরাত্ম্যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিন দিন এ সমস্যা লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। যত্রতত্র পার্কিং, স্ট্যান্ড, আবার কখনও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা আবার কখনও কখনও পিছন না দেখেই ডানে মোড় নিয়ে উঠছে...

শহরে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার॥ আসন্ন রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শহরে এ পণ্য বিক্রি শুরু হয়। শেরপুরের টিসিবি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মোঃ...

মৌলভীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার ২৩ এপ্রিল সকালে সদর হাসপাতাল থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে...

(ভিডিওসহ) আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে ৩টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁওয়ে  আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ স্মরণিকাসহ ৩টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল রবিবার দূপুরে কলেজ হল রুমে এই প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়। গ্রন্থ ৩টি কলেজ স্মরণিকা “বিশ্বায়ন-২”,...

পাহাড় থেকে বাঁশ পাচার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার জড়িত বন বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারী

হোসাইন আহমদ॥ মৌলভীবাজারে বন বিভাগের কিছু অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে জেলার বিভিন্ন পাহাড় থেকে প্রতিনিয়ন পাচার হচ্ছে বাঁশ। যার কারণে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জৈব্য বৈচিত্র। অন্যদিকে উজাড় হচ্ছে সরকারি...

শেরপুরে নুসরাত হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা,  শিশু, নারী ধর্ষন, হত্যা ও  নিপীড়নের  দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর , হামরকোনা বয়েজ ক্লাব  ও বঙ্গবন্ধু মানব সংস্থার যৌথ উদ্যোগে মানববন্ধন ...

আজ ২১ এপ্রিল পবিত্র শবে বরাত

বিশেষ প্রতিনিধি॥ আজ ২১ এপ্রিল পবিত্র শবে বরাত পালন করছে  মুসলমানরা। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান ইবাদাতের মাধ্যমে এই রাত পালন করেন। তবে মুসলিমদের কোনো কোনো দল এই রাতে...

শিলা বৃষ্টিত বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার॥ পর্যটন জেলা চায়ের রাজধানীখ্যাত ও দেশের বৃহত্তম হাওর হাকালুকি ও কাউয়াদীঘি অধ্যুষিত মৌলভীবাজারে গেল শনিবার ২০ এপ্রিল প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে পাঁকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিতে গিয়ে দেখা যায়, শিলার আঘাতে শত শত কিয়ার জমির...

মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতালে সাংবাদিকদের সাথে মত বিনিময়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হয় । ২০ এপ্রিল শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: পার্থ সারথী কানুনগো,...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com