January 6, 2026 তারিখের সংবাদ

বৈষম্য বিরোধী মামলার আসামী করার ভয়ভিতি প্রদর্শন এবং চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামী হিসাবে গ্রেফতারের ভয়ভিতি প্রদর্শন,পুলিশ দিয়ে হয়রানী ও চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর গ্রামের আবুল চৌধুরী। ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় মৌলভীবাজার...

খালেদা জিয়ার মৃ/ত্যু/তে পৌর বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্বার মাগফেরাত কামনায় মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি যোহরের নামাজ শেষে পশ্চিমবাজার জামে মসজিদে এ মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়। এসময়...

ত্যাগের মহিমায় ভাস্বর এক শিক্ষাগুরুর বিদায় : কমলগঞ্জে প্রধান শিক্ষক পারভীন সুলতানার সংবর্ধনা

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে পালিত হলো প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে পৌর এলাকার শ্রীনাথপুর গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়। শুধু একজন শিক্ষক...

কুলাউড়া সীমান্তে ২ লাখ ৭০ হাজার টাকার নাসির বিড়ি ধরলো বিজিবি

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি ভোরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী লালারচক এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়। শ্রীমঙ্গল ৪৬...

শ্রীমঙ্গলে এক বছরে ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার, বনাঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় নির্বিচারে উজাড়ের অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে গত এক বছরে বিভিন্ন লোকালয় থেকে জীবিত ও মৃত মোট ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সূত্রে এ তথ্য জানা গেছে। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের মধ্যে...

শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্ষম শুরু করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা। সোমবার ৫ জানুয়ারি সন্ধ্যায় সংগঠনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল শ্রীমঙ্গল কার্যালয় পরিদর্শনে আসলে তাকে দেওয়া এক সংবর্ধনা সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন।...

বড়লেখায় শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

আব্দুর রব : বড়লেখার সীমান্তবর্তী এলাকায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের উদ্যোগে মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে অর্ধশতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করে বিজিবি।...

শ্রীমঙ্গলে শীতার্তদের পাশে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির ঢাকা

শ্রীমঙ্গল প্রতিনিধি : পৌষের তীব্র ঠান্ডায় কাবু শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির ঢাকা। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির ঢাকার উদ্যোগে শ্রীমঙ্গলের জয়গর আবাসিক এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র...

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: ওয়াহিদুজ্জামান রাজুর...

মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সদস্য মতিন বকশের স্থগিতাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সদস্য মতিন বকশের সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হযেছে। সোমবার ৫ জানুয়ারি বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com