হিংগাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মিনহাজুর রহমান

September 21, 2026,

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে অবস্থিত হিংগাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ভোটাভোটির মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী মো. মিনহাজুর রহমান আজাদ।

রোববার ২০ সেপ্টেম্বর সকালে স্কুল প্রাঙ্গণে গোপন ব্যালেটের মাধ্যমে ভোটাররা নতুন সভাপতি নির্বাচিত করেন। দীর্ঘদিন থেকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে দুই প্রার্থীর মধ্যে স্নায়ুর যুদ্ধ চলছিলো। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অবশেষে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস গোপন ভোটাভোটির সিদ্ধান্ত নেয়।

এ উপলক্ষে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নিধারন করা হয়। মোট ১১জন ভোটারের মধ্যে ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মো. মিনহাজুর রহমান আজাদ ফুটবল প্রতীকে ৬ ভোট এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. মনোয়ারা বেগম বই প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট।

ওইদিন ভোট গ্রহণ উপলক্ষে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম ও প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন। ভোট গ্রহণের দিন কুলাউড়া থানার পুলিশের সদস্য ছাড়াও  জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনীতিবিদ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com