মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস কথিত ই/য়াবাসহ দুই মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তার

September 21, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো: নজরুল ইসলাম খান (৪১), পিতা- মৃত কমর উদ্দিন খান, মাতা- আনোয়ারা বেগম, সাং- ইব্রাহীমপুর, থানা-ওসমানীনগর, জেলা- সিলেট এবং মুমিন মিয়া প্রকাশ মনা (১৯), পিতা- মছলু মিয়া, সাং- মনরাজ, ৮ নং ইউপি, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।

রোববার ২০ সেপ্টেম্বর রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

প্রথম অভিযানে, রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে কুলাউড়া থানাধীন ৮ নং ইউনিয়নের মনরাজ এলাকায় পলাতক আসামি কাউছার মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে মুমিন মিয়া প্রকাশ মনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৫ পিস এবং পলাতক কাউছার মিয়ার হাত থেকে পড়ে যাওয়া কালো পলিথিনের প্যাকেট থেকে ১৫০ পিস, সর্বমোট ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে, রাত আনুমানিক পৌনে ৯টার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন সিটি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে মোঃ নজরুল ইসলাম খানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি কালো রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট থেকে ১৪০ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি কাউছার মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com