July 18, 2026 তারিখের সংবাদ
শহীদদের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান-জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল
স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি শনিবার ১৮ জুলাই দুপুরে জুলাই রাজবন্দি অ্যালায়েন্স এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব হল রুমে দোয়া মাহফিল...
স্বাস্থ্য সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে- এমপি শওকতুল ইসলাম
মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের সবক’টি উপজেলার ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের...
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর অংশ হিসেবে গত ১৭ জুলাই শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলা আওতাধীন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সহ...
কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : খেলার মাঠের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরস্থ কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে কমলগঞ্জ কোয়াব-এর আয়োজনে এবং বিশিষ্ট ক্রীড়াসংগঠক আল জাকির...
জালালাবাদ অ্যাসোসিয়েশন: কুলাউড়ায় ‘কয়েস-আজিজ-মুন্না-রিপন’ পরিষদের পরিচিতি
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অলি মিয়া নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ১৮ জুলাই শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ক্যাম্প বধ্যভূমি ৭১ সংলগ্ন ভুড়ভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে...
অসুস্থ শিক্ষক আইয়ুব আলীর সুস্থতা কামনায় সাবেক শিক্ষার্থীদের দোয়া,সফল পিতা,সম্মাননায় ভূষিত
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদে করিমপুর গ্রামের কৃতী সন্তান, প্রবীণ শিক্ষক মোঃ আইয়ুব আলী বর্তমানে বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন আর বাসার...
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জহির আলীর বিদায় সংবর্ধনা
শ্রীমঙ্গল প্রতিনিধি : দীর্ঘ শিক্ষা-জীবনের সফল সমাপ্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীকে আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৮ জুলাই সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান ও...
মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ
স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক বন্যায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতায় এবার তাদের এবং পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ১৪ জনের জন্য বিএনএসবি...
ডিবি পুলিশের অভিযানে কুলাউড়ায় দুই মাদক কারবারি গ্রে/প্তার, ইয়াবা-দেশীয় মদ ও ৩০ হাজার টাকা উদ্ধার
স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।...


