July 20, 2026 তারিখের সংবাদ
রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টি প্রতিবন্ধী,৩ জনের সফল অস্ত্রোপচার
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে চিকিৎসা সেবাসহ অন্যান্য সুবিধা ও সহযোগিতা পাচ্ছে একই পরিবারের ১১ জনসহ ১৪ জন হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী। জেলা প্রশাসনের এই মহত উদ্যোগকে স্বাগত জানিয়ে চিকিৎসাসেবায় সহযোগিতার হাত বাড়িয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সুনামধন্য বিএনএসবি চক্ষু হাসপাতাল।...
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপদে উদ্ধার করেছে। সোমবার ২০ জুলাই সকালে ঢাকা...
বড়লেখায় ৫শ’ বছরের চলাচল রাস্তায় গাছ-বাঁশের ডালপালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোলসা গ্রামের জনসাধারণের দীর্ঘ প্রায় ৫শ’ বছরের চলাচল রাস্তার ওপর রাস্তা সংলগ্ন পাঁচ বাসিন্দা ময়লা-আবর্জনা, গাছের ও বাঁশের ডালপালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এব্যাপারে ঘোলসা গ্রামের অর্ধশত ভুক্তভোগি...
লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন
মাহফুজ শাকিল : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সম্প্রতি তাঁর লাইসেন্স বাতিল করে আইন মন্ত্রণালয়। এরপর তিনি লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ...
কুলাউড়া সীমান্তে নিহত মুজিবের বাড়িতে সরকারি সহায়তা নিয়ে এমপি শওকতুল ইসলাম
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে সরকারি সহায়তা নিয়ে যান কুলাউড়া আসনের সংসদ সদস্য (এমপি) শওকতুল ইসলাম। এ সময় তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং সমেবেদনা...
চলন্ত ট্রেনে ঢিল ছোড়া ও অপরাধ প্রতিরোধে শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচার
সাইফুল ইসলাম : সিলেট-আখাউড়া রেল সেকশনে চলন্ত ট্রেনে ঢিল বা পাথর নিক্ষেপ এবং যাত্রী সাধারণের মোবাইল ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ, শ্রীমঙ্গল শাখা। সাম্প্রতিক সময়ে লংলা, রশিদপুর, শায়েস্তাগঞ্জ, হরষপুর, আজমপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায়...


