August 26, 2026 তারিখের সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার হয়েছে। বুধবার ২৬ আগস্ট শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সিআর-৩৩৭/২০২৬ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি সাহেল আহমদ, জিআর-১৫/২০২৬ (শ্রীঃ) ও জিআর-৮০/২০২৬ (শ্রীঃ) এর সাজাপ্রাপ্ত আসামি...

শ্রীমঙ্গল পৃথক এলাকা থেকে দুটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল  প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৃথক এলাকা থেকে দুটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার ২৫ আগস্ট রাত ১০টায় পৌর এলাকার পূর্বাসা আবাসিক এলাকায় গোপাল গোস্বামী নামের এক ব্যক্তির বাসায় সাপ দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে...

কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ: সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তের দাবি

 শ্রীমঙ্গল  প্রতিনিধি : শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রির নামে প্রায় দেড় কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পূর্বের বায়না দলিল গোপন রেখে জমির মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নতুন দলিল সম্পাদনের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়...

মৌলভীবাজার জেলা শহরের কাছে দুই খেয়াঘাটের মধ্যেখানে ব্রিজ দাবী 

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা শহরে কাছে দুই খেয়াঘাটের মধ্যেখানে একটি ব্রিজ দাবী দাবী করে আসছে। ব্রিজের যৌক্তিক দাবীর বিষয়ে সহানুভূতি প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের এমপি এম নাসের রহমান। এই বিষয়ে কয়েকটি গ্রামের সাধারণ মানুষ ১ আগস্ট বিকাল ৫টায়...

একাদশের ভর্তিতে অতিরিক্ত ফি আরোপ না করতে কলেজ অধ্যক্ষের নিকট কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর ২৫ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে বর্ধিত ফি আরোপ না করা এবং দ্বাদশ সহ সকল বর্ষের আরোপিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। অধ্যক্ষের...

কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর...

কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে

প্রনীত রঞ্জন দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ৭৫তম শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ও মেলা গত ২৩ আগস্ট রোববার রাত থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে শুরু হয়েছে। আগামি শুক্রবার ২৮ আগস্ট...

শ্রীমঙ্গল বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি বিদ্যালয়ে উপস্থিত হয়ে বইপাড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বইপাড়া উৎসব ২০২৬...

জুড়ীতে রুম টু রিডের অর্জন, শিক্ষা ও ভবিষ্যৎ করণীয়: অভিজ্ঞতা বিনিময় ও পর্যালোচনা সভা

সাইফুল ইসলাম : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় রুম টু রিড এর উদ্যোগে “জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও“ কার্যক্রম এর “অর্জন, শিক্ষা ও ভবিষ্যৎ করণীয়: অভিজ্ঞতা বিনিময় ও পর্যালোচনা সভা“ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জুড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায়...

মৌলভীবাজারে মিলাদ-কিয়াম নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা মডেল মসজিদে মিলাদ ও কিয়াম পালন এবং মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উদ্দেশ্যে ‘ইয়া নবী সালামু আলাইকা’ পাঠকে কেন্দ্র করে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com