শ্রীমঙ্গলে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক ২
August 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ বিভাগীয় স্টাফ এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম শ্রীমঙ্গলে আরামবাগ আ/এ ও সুইনগড় শাহীবাগ এলাকায় মাদক অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
১৭ আগস্ট মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে উপ পরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম ও সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর শরিফুল ইসলাম এর নেতৃত্বে মাদক অভিযান চালানো হয়।
আসামির হলেন মোঃ খতিব মিয়া (৪৫) ও ২.মজিব মিয়া(৪০)। আসামীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন