কৃষকের মাঝে শ্রীমঙ্গলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
April 14, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা কৃষি পুর্নবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে খরিপ-১ ২০২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ শুভ উদ্বোধন উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার এতে সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কৃষি অফিসার মোনালিসা আক্তার সুইটিসহ জনপ্রতিনিধি প্রমুখ।



মন্তব্য করুন