মৌলভীবাজারে একুশের টিভির সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন

April 14, 2022,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের একুশে টেলিভিশনের ২৩তম বর্ষে পদার্পন উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীাবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহদ এমপি।
একুশের টিভির মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, অধ্যাপক মুয়িজুর রহমান, কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সহকারী অধ্যাপক সহকারী রজত শুভ্র চক্রবর্তী ও শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। পরে বের হয় আনন্দ শুভাযাত্রা। শুভাযাত্রাটি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com