শ্রীমঙ্গলে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

April 18, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শিলা বৃষ্টিতে চা, পান, লেবু আনারস ও বুরো ধানের ক্ষতি হয়েছে। ররিবার বিকেল ৫টার দিকে ২০ মিনিট শ্রীমঙ্গল শহর ও শহরতলী এরং বিভিন্ন চা বাগান, লেবু বাগান, পান পুঞ্জি ও আনারস বাগান এলাকায় এ বৃষ্টি হয়।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, বিকেলে প্রচন্ড শিলা বৃষ্টি হয়েছে। শিলার আকার অনেক বড় বড় ছিলো। এতে প্রাথমিকভাবে চা, আনারস, লেবু, পান ও গ্রীষ্মকালীন শাক সবজীর কিছু ক্ষতি হয়েছে বলে সংবাদ পেয়েছেন। তবে হাওর এলাকায় শিলা বৃষ্টি কম হয়েছে তাই বুরো ধানের তেমন ক্ষতি হয়নি। তিনি জানান, উপজেলার আশিদ্রোন ইউনিয় ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নে কিছু বুরো ফসলী এলাকায় শিলা বৃষ্টির খবর পেয়েছেন । তবে ক্ষয়ক্ষতির কোন রিপোর্ট পাননি। ১৮ এপ্রিল সোমবার সকালে সরজমিনের পরিদর্শনে যাবেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল বিষামনি এলাকার কৃষক জলিল খান জানান, প্রায় আধাঘন্টা ব্যাপী টানা শিলা বৃষ্টি হয়েছে । এর আকার ছিলো অনেক বড়। কোন কোন শিলার আকার দু’শগ্রামের উপরে হবে। তিনি জানান, এ শিলা বৃষ্টিতে তার লেবু, আনারসের ব্যপক ক্ষতি হয়েছে।
শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের জিএম গোলাম মো: শিবলী জানান, তাদের বিভিন্ন শেকশনে প্রচন্ড শিলা বৃষ্টি হয়েছে। এই রকম শিলা বৃষ্টিতে চায়ের কুড়ি ভেঙ্গে পড়ে যায়। সোমবার সকালে শেকশন ঘুরে দেখবেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, বিকেলের দিকে প্রায় ২০ মিনিট শিলাসহ বৃষ্টি হয়েছে যার পরিমান ২২.৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com