চা বাগানে ভিতর দিয়ে রাস্তা না করার দাবীতে মানববন্ধন

April 18, 2022,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগানে সেকশনের ভিতর দিয়ে জনসাধারণ চলাচলের রাস্তা না করার দাবীতে মানববন্ধন করেছে বাগানের সাধারণ শ্রমিকরা।
১৮ এপ্রিল সোমবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের প্রবেশ মূখে দাড়িয়ে কয়েকশত শ্রমিক এ মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, এটি বাগানের নিজস্ব রাস্তা। এই রাস্তা প্রশস্থ করে শ্রীমঙ্গল ভানুগাছ সড়ক থেকে মৌলভীবাজার সড়কের বিকল্প সড়ক করা হচ্ছে। এতে কয়েকটি চা বাগানের শ্রীমকদের নিজস্বতা ও স্বাধীন ভাবে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যান বাহনের নিচে পড়ে শ্রমিক সন্তানরা দূর্ঘটনায় পড়তে পারে। তাই তারা এটি না করার দাবী জানান। এ সময় বক্তব্যদেন চা শ্রমিক নেতা উজ্জ্বল সরদার, লছমি সরদার, সূধীর তাঁতী, সঞ্জয় রায় ও মিনি হাজরা। এদিকে বাগানের লিজ নেয়া জমি দিয়ে সরকারী রাস্তা না করার জন্য আদালতে মামলা করেছে বাগান কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com