বদর দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার ইফতার মাহফিল

April 19, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ সা.-এর শান্তির ধর্ম ইসলাম নিয়ে পৃথিবীতে প্রেরিত হন। যুদ্ধপ্রিয় আরববাসীর নিকট এ শান্তির ধর্ম ইসলাম প্রচারে তিনি শুধু বাঁধাগ্রস্তই হননি, বরং নির্যাতিতও হয়েছেন। সমগ্র বিশ্বে ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্যে আল্লাহ তায়ালার নির্দেশে তিনি মদিনা শরীফে হিজরত করেন। মদিনা শরীফে অনুকূল পরিবেশ সৃষ্টি করে ইসলাম প্রচারে লিপ্ত হন।
এতে কাফেরদের মনের জ্বালা বেড়ে যায়। ইসলামকে ধ্বংস করে দেয়ার উদ্দেশ্যে কাফেররা নানা ষড়যন্ত্র ও চেষ্টা করে। এসব চেষ্টার একটি অংশ হল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া। তাই দ্বিতীয় হিজরির ১৭ রমজানে ইসলামের প্রথম বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। ইসলামের আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, সাধনা, প্রার্থনা, সেবা, আত্মনিবেদন ও সংগ্রামের সব অধ্যায় যে একই সূত্রে গাঁথা, তার এক মহান স্বাক্ষর এই ১৭ রমজান। বদর যুদ্ধের এই সামগ্রিক শিক্ষা বিকশিত হোক প্রত্যেক মুসলমানের অন্তর ও জীবনে। বদর যুদ্ধ বিজয়ে ইসলামি আন্দোলনের কর্মীদের প্রেরণার উৎস। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ১৯ এপ্রিল মঙ্গলবার ১৭ রমজান শহরের শাদী মহল কমিউনিটি সেন্টারে বিশাল ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম সালেহ্ পরিচালনায় বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ্ শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাছির উদ্দিন, পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক এবিএম সামছুদ্দোহা খান আবু বকর, মাওলানা মো. আব্দুল মজিদ ইসলামপুরী, মাওলানা মো. রাশিদ আলী, মাওলানা মো. জয়নাল আবেদীন, কাউন্সিলর মীর এম এ সালাম। উপস্থিত ছিলেন, আল ইসলাহ্ উপজেলা সহ সভাপতি হাজী মো. কেরামত আলী, হাফিজ মাওলানা মো. ফখরুল ইসলাম, পুণ্যভূমি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদ ও উপজেলা আল ইসলাহ’র যুগ্ন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জসিম, পৌর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন, মৌলভীবাজার জেলা তালামীযের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, প্রভাষক মইনুল ইসলাম জাকির, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. আব্দুল করিম, সাজেদুর রহমান, আব্দুল কাদির, শায়েল আহমদ প্রমুখ। মহান বদর দিবসের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে মোনাজাত করেন শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মো. মাহবুব আহমদ সালেহ্।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com