শ্রীমঙ্গল উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি বেগম আনোয়ারা সোবহান আর নেই
April 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও শ্রীমঙ্গল উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বেগম আনোয়ারা সোবহান সোমবার ১৮ এপ্রিল সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গলে উনার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন।
মরহুমার জানাযার নামাজ মঙ্গলবার বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার ও হবিগন্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগ এর প্রতিষ্টাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।



মন্তব্য করুন