শ্রীমঙ্গলে আমরা ৯৩ ব্যাচের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আমরা ৯৩ ব্যাচের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে আমাদের ৯৩ ব্যাচ শ্রীমঙ্গল এর উদ্যোগে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
এর আগে ইফতার পুর্বে ৯৩ব্যাচের দুই বন্ধু সংম্বর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে একজন হলেন এই গেল ইউনিয়ন নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় মো: নুরুল আমিন ও ছুটিতে দেশে আসা লন্ডন প্রবাসী শরীফ কে সংম্বর্ধনা প্রদান করা হয়।
৯৩ ব্যাচের এডমিন ইকরামুল ইসলাম ইমন ও হামিদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার পার্টিতে শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও ব্রাম্মনবাড়িয়ার ৯৩ ব্যাচের বন্ধু সাংবাদিক, ব্যাংকার, শিক্ষক, পুলিশ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীজীবি ও ব্যবসায়িসহ প্রায় অর্ধশত সদস্য অংশগ্রহণ করেন। ইফতার পুর্বে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করে ৯৩ ব্যাচের বন্ধু শিক্ষক মিজানুর রহমান মিজান।



মন্তব্য করুন