শ্রীমঙ্গলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রম কল্যান কেন্দ্র শ্রীমঙ্গলের আয়োজনে ৫ দিনব্যাপী ৩৫ তম পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১১টায় শ্রম কল্যাণ কেন্দ্র শ্রীমঙ্গলের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম কল্যাণ কেন্দ্র শ্রীমঙ্গলের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকেয়া পারভীন।
প্রশিক্ষণ কোর্সে চা শ্রমিক প্রতিনিধি, চা শ্রমিক সন্তান ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ৩৫ জন অংশগ্রহন করেন।
কোর্সটি ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ কোর্স উদ্বোধনের আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।



মন্তব্য করুন