শ্রীমঙ্গলের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য মাল্টিপারপাস হল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উন্নয়নে তৈরী হচ্ছে ক্ষুদ্র নৃ গোষ্ঠী মাল্টিপারপাস কমপ্লেক্স। বুধবার বিকেলে উপজেলার রাধানগর এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বিপ তালুকদার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার, উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্টি সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং, গাড়ো কমিউনিটির মাতবব্বর, চা জনগোষ্টি আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার ।
৪৪ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও জাইকা (জাপান ইন্টারন্যাশনাল। কোঅপারেশন এজেন্সি) ইউজিপিডি প্রকল্পের অধীনে কমপ্লেক্সটি তৈরী হবে। এর ব্যয় ধরা হয়েছে ৪৪ লক্ষ টাকা। এই জায়গায় দুই তলা বিশিষ্ট। ভবনে ক্ষুদ্র নৃ গোষ্টির পেশাভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা থাকবে। এখানে আবাসন, কমিউনিটি সেন্টার, কনফারেন্স রুম বানানো হবে। যেহেতু এই উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কোন নিজস্ব স্থাপনা নেই সেহেতু এই জায়গাটি তারা নিজেদের কাজে ব্যবহার করতে পারবে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর লোকজন এখানে অনুষ্ঠানগুলো এখানে তারা খুব ভালোভাবে করতে পারবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সাংবাদিকদের বলেন, আমরা এখানে ক্ষুদ্র নৃ গোষ্টির জন্য একটি কালচারাল সেন্টার তৈরীর কাজ শুরু করলাম। আমরা মনে করি বাংলাদেশের উন্নয়নের থারনৃগোষ্টি বাংলাদেশের উন্নয়নের মুল ধারায় থাকবে। তারাও সবার মতো উন্নয়নের ভাগিদার হবেন।



মন্তব্য করুন