শ্রীমঙ্গলে বিএনপির ইফতার মাহফিল

April 28, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ এপ্রিল শহরের মহসিন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক মৎসজীবি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাজী লিটন আহমেদ সাজু’র সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সভাপতি রুবেল মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম রেনু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম সিতু, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাস মিয়া সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লতিফ মিয়া, জেলা বিএনপির সদস্য এডভোকেট মোশাহিদ আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সাখাওয়াত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইউসুফ মিয়া, জেলা যুবদলের সদস্য নিজাম খাঁন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শেখ জসিম উদ্দিন, আশিদ্রোণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাওছার আহমেদ সবুজ ও কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তবারক হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করেন মোনাজাতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com