শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী কিরআত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী কিরআত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল ও কেন্দ্র পরিচালক ক্বারী মাওলানা মুফতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিস্ট ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর ভাইস প্রিন্সিপাল ও কিরআত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ও কিরআত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ক্বারী হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা নোমান আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা আছগর হোসাইন। অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে শুভেচ্ছা স¥ারক এবং অতিথি ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। প্রসঙ্গত, কিরআত প্রশিক্ষণ কেন্দ্রটি আতফাল থেতে খামিস জামাত পর্যন্ত আল খলীল কুরআন শিক্ষা বোর্ড কর্র্তৃক অনুমোদিত। এ কেন্দ্র থেকে এবারও খামিস জামাতের শিক্ষার্থীরা বোডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে।



মন্তব্য করুন