শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ইফতার মাহফিল

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ চাইনিজ হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল এর সঞ্চালনায় ও শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ টি বোর্ড (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, বাংলাদেশ চা বোর্ড (পিডিইউ) এর পরিচালক ড. রফিকুল হক, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল থানার (ওসি) অপারেশন এ কে এম ফজলুল হক, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।
এছাড়াও শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ইফতার মাহফিলে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকরা বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আর এটা সম্ভব হয়েছে প্রেসক্লাবের সঠিক নেতৃত্বের কারণে। তিনি আরো বলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব দীর্ঘদিন থেকে স্বচ্ছ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্য বহন করে করছে। ভবিষ্যতেও শ্রীমঙ্গল প্রেসক্লাবের এই ঐতিহ্য ধরে রাখার জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।



মন্তব্য করুন