শ্রীমঙ্গলে কিরআত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

April 30, 2022,

স্টাফ রিপোর্টার॥  শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকায় অবস্থিত ব্লু বার্ড কিন্ডারগার্টেনে রমজান মাসব্যাপী কিরআত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ বৃহস্পতিবার সকাল বেলা ২টায় মুসলিমবাগ এম এসবি ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।

মুসলিমবাগ এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ও কেন্দ্র পরিচালক ক্বারী হাফেজ শুয়াইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল সাংবাদিক, কলামিস্ট ক্বারী মুফতি এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম হোসেন রিপন। আরও উপস্থিত ছিলেনকিরআত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা শাহ আলম, ক্বারী হাফেজ ফয়জুল্লাহ ও ক্বারী হাফেজ মাহবুব আলম মিরাম। অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে শুভেচ্ছা স্মারক এবং অতিথি ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com