শ্রীমঙ্গলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

October 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ অক্টোবর সকালে উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল  ইসলাম।

এছাড়াও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com