শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

October 10, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ধর্ষণ মামলারসহ পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ৯ অক্টোবর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ২জন ও ধর্ষণের ঘটনায় থানায় রুজু হওয়া মামলার এজাহার নামীয় ১ জনসহ মোট ৩জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-পরোয়ানাভুক্ত আসামী হৃদয় বৈদ্য, শ্রীপদ বৈদ্য ও ধর্ষণের ঘটনায় থানায় রুজু হওয়া মামলা এজাহারনামীয় আসামী বিপ্লব বোনার্জী (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার গ্রেফতারকৃতদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com