শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ
October 10, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সামাজিক সম্প্রীতি সাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার ১০ অক্টোবর সকালে মির্জাপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
এছাড়াও ফাঁড়ি ইনচার্জ মো. নাসিরসহ মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন মসজিদ, মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন