শ্রীমঙ্গলে সম্প্রীতি কমিটির উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ

October 11, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বুধবার ১১ অক্টোবর সকালে শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন পরিসদে ইউনিয়ন সম্প্রীতি কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভানুলাল রায়।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম. ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য  ও প্যানেল চেয়ারম্যান  মহসিন আহমদ। এছাড়াও ইনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com