শ্রীমঙ্গল নিন্মাই শিব বাড়িতে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

October 15, 2023,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ অক্টোবর সকালে নিন্মাই শিব বাড়ির আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমতি ও হিসাব সর্ম্পকৃত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী নিম্মাই শিব বাড়ির সেবায়েত অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা: সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন ও বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: আব্দুল বাতেনসহ অনান্য চিকিৎসক বৃন্দ।

 দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। একই সাথে বিনামুল্যে চোখ অপারেশন করার জন্য ৩৭৮ জন রোগী দেখা হয়। এর মধ্যে ছানিপড়া রোগী ৯৫ জন বাছাই করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com