শ্রীমঙ্গলে নবগঠিত ছাত্রলীগের কমিটিতে পদ বঞ্চিতদের হামলায় সভাপতিসহ আহত ৩

October 17, 2023,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে পদ বঞ্চিতদের হামলায় সভাপতি সুজাত, সহ সভাপতি নেছার আহমদসহ তিন জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সভাপতি সুজাতকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর শ্রীমঙ্গলের উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের এক বছরের মেয়াদে কমিটি দেয় জেলা ছাত্রলেিগর সভাপতি ও সম্পাদক। এর পর থেকেই পদ বঞ্চিতদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আনন্দ র‌্যালী করতে গেলে পদ বঞ্চিতদের মধ্যে কথাকাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে একটি গ্রুপের পদ বঞ্চিত নেতা সাজ্জাদ, তছলিম ও নাহিদ গংরা নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইদুর রহমান সুজাতকে ছুরিকাঘাত করলে মারাত্মক রক্তাক্ত আহত হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নেছার আহমদ ও ছাত্রলীগকর্মী জোবায়ের আহমদ আহত হন।
ঘটনার সাথে সাথে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। মৌলভীবাজার হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুজাতকে ও নেছারকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পদ বঞ্চিতদের হামলায় তিন জন আহত হওয়ার খবর জেনেছেন। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com