শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

October 21, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকার মুন হোটেল থেকে নিতাই দাস (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি সিলেট কোম্পানীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে। মুন আবাসিক হোটেলের রেজিস্টার সূত্রে জানা যায়, নিতাই দাস গত ১৮ অক্টোবর হোটেল মুন এর ২১৫ নম্বর কক্ষে ভাড়া নিয়ে ওঠেছিলেন। হোটেলের ম্যানেজার মো: রাকিব মিয়া ওরফে (রতন) জানান,

শনিবার ২১ অক্টোবর সকালে পাশের একটি বিল্ডিং থেকে দেখতে পান ফ্যানের সাথে নিতাইয়ের মরদেহ ঝুলে আছে। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, হোটেল মুন থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার সকালে ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশকে গিয়ে দেভতে পায় মরদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। পরে লাশটি উদ্ধার করে আমরা নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com