শ্রীমঙ্গলের কালাপুরে আনসার ভিডিপির ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

October 24, 2023,

সালেহ আহমদ (স’লিপক)॥ শ্রীমঙ্গলের উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রোগ্রামে কালাপুর পাহাড়ি এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক করেছে ইউনিয়ন আনসার ও ভিডিপি।

সোমবার ২৩ অক্টোবর রাত ৮টায় কালাপুর গারো লাইনে কালপুর ইউনিয়ন দলনেতা মনছুর আহমদ এর পরিচালনায় সচেতনামুলক অনুষ্ঠানটি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিস্ত ছিলেন, উপজেলা প্রশিক্ষক রুনা চৌধুরী, ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার সজল সুত্র ধর প্রমুখ।

এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে পুজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার জেলা কমাড্যান্ট মোঃ মোতালিব হোসেন।

উল্লেখ্য, শারদীয় দূর্গাপূজা উৎসব ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি অভুতপূর্ব দৃষ্টান্ত স্হাপন করেছে। রুটিন মাফিক প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন ও আইন শৃংখলা রক্ষা করাসহ দর্শনার্থীদের চলার পথ সুগম করে দেয়ার কাজে জনগণের আস্হার প্রতীক হয়ে গেছে আনসার ভিডিপি। সরকার ও আনসার ভিডিপির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পূজা উদযাপন কমিটি ও সাধারণ দর্শনার্থীরা। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ শরীফ উদ্দিন তাদের সদস্যদের নিয়ে প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com