রাজনগরে ডাকাতি মামলার আসামিসহ আটক ২
June 25, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ২টি ডাকাতি ও নারী-শিমু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জন আটক হয়েছে।
মঙ্গলবার ২৪ জুন রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: মোবারক হোসেন খাঁন জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত এবং একটি নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল আহাদ প্রকাশ সাচ্চু মিয়া উরফে সাচনকে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে মো: রনি মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।



মন্তব্য করুন