শিক্ষার মানোন্নয়ন সহ ঝরে পড়া রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শিক্ষার মানোন্নয়ন সহ ঝরে পড়া রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ জুলাই বাদ মাগরিব এর নামাজে পড় থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত শ্রীমঙ্গল ক্যাথলিক মিশন রোডস্থ ইসমাইল মুন্সী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান চৌধুরীর বাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন-সহ ঝরে পড়া রোধ কল্পের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কাকিয়ার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নোমান আহমদ সিদ্দিকী, ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, র্যানার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল হক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: ফারুক আহমেদ, বিটি আর আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফজাল মিয়া, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুল মোতালিব, রানার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো: শামসুল আলম।
আরো উপস্থিত ছিলেন, রানার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমান সরকার, কাকিয়ার বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমান, ইসমাইল মুন্সী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো: আব্দুস শহীদ, কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক মো: জালাল উদ্দিনসহ প্রমুখ।



মন্তব্য করুন