রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মা/মলায় যুবলীগ সদস্য গ্রে/প্তার
July 19, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই রাজনগর থানার এসআই তাপস বনিক ও এএসআই জাহাঙ্গীর আলম আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পাঁচগাও গ্রাম থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলার আসামি আব্দুস শহীদ (৪৫)-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আব্দুস শহীদ উপজেলার পাঁচগাঁও বাদেশ^র গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন খাঁন জানান, সিআর-৩০২/১৭ এর পরোয়াভুক্ত এবং রাজনগর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা নং-০৭ (০২) ২৫ এর তদন্তে সন্দিগ্ধ আসামি আব্দুস শহীদকে গ্রেপ্তারের পর ১৮ জুলাই শুক্রবার মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন