শ্রীমঙ্গল  বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

July 21, 2025,

সাইফুল ইসলাম : জুলাই শহীদদের স্মরণে ক্ষুদে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং তাদের চিত্রকর্ম প্রদর্শিত হয়।

২১ জুলাই সোমবার সকালে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ দেওয়ানি মসজিদের দ্বিতীয় তলায় ম্যাথ ক্লাস রুমে কোমলমতি শিক্ষার্থীরা তাদের কল্পনা ও চিন্তা ভাবনাকে তুলে ধরেছে খাতার পাতায়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের বীরত্ব গাঁথা আর বর্ষাকালে  গ্রামাঞ্চলের দৃশ্য ইত্যাদি। আয়োজন শেষে শিক্ষার্থীদের আঁকা চিত্র স্কেচ প্রদর্শন করা হয়। অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা এতে বেশ উৎসাহ দেখান।

দৈনিক কালের কন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো.সাইফুল ইসলামের সভপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. সিনথিয়া তাসমিন।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন,সহসভাপতি মোহাম্মদ সুহেলুজ্জামান সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাদী,সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, তপন বৈদ্য প্রমুখ। এসময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গকবি মো. লুৎফুর রহমান, তপন বৈদ্য, অসীম আচার্য্য, প্রভাংশো সরকার, হাসান মাহমুদ মেহেদী, সুবাস রবি দাস, সুমন দাস, সুমা বেগম, আসমা আক্তার ও শিবলী আক্তার  প্রমুখ।

বিচারকের দায়িত্বে ছিলেন শুভসংঘের বন্ধুরা । প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ২০জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা ক গ্রুপে তিনজন, খ গ্রুপে তিনজন, গ গ্রুপে তিনজনকে মোট ৯ জন বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। বাকি ১১জনকে সান্তনা পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথমেই (ক) গ্রুপের আয়ুষ আচার্য্য নটর ডেম স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে  দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অভিমুন বৈদ্য ও তৃতীয় হয়েছেন শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া আমিন তাইয়্যিবা।

(খ) গ্রুপে দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণী শিক্ষার্থী নুসরাত জাহান রাহা প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে নটর ডেম স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণী শিক্ষার্থী ওয়ানিয়া ইসলাম নওরীন (বুশরা) ও তৃতীয় স্থান অধিকার করেছে দি বাডস্ রেসডেনসিয়্যাল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী  দেবপ্রিয়া দাস।

(গ) গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে সেন্ট মার্থাস সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা আমিন আদিবা, দ্বিতীয় স্থান অধিকার করেছে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াসুজ্জামান ও তৃতীয় স্থান অধিকার করেছে নটর ডেম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সৌরদ্বীপ দাস (শ্রেষ্ঠ)।

এছাড়াও চিত্রাঙ্কন  প্রতিযোগিতায় অংশ নেয়া অন্যান্য শিক্ষার্থীরা হলেন সৌমিকা রবিদাস, ফাওয়াজ ইসলাম (সামিন), অনিন্দ্য মাইবম, শাহারিয়ার মাহমুদ, স্মিতা দেবনাথ, নাহিদ ইসলাম , অর্পন সিংহ, নুসরাত তাবাসুম, চাঁদনি, নন্দিতা ও রাহাত।

অভিভাবক হাসান মাহমুদ মেহেদী বলেন, বসুন্ধরা শুভ সংঘের এই আয়োজন আমার কাছে ভালো লাগছে, কারণ এসব প্রতিযোগিতায় অংশ নিলে কোমলমতি শিক্ষার্থীদের লেখা পড়ায় উৎসাহ জাগে। তাই বসুন্ধরা শুভ সংঘের  এই কার্যক্রম যেন অব্যাহত থাকে তারজন্য শুভ সংঘের নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি।’

বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সুজন মিয়া বলেন, ‘ বসুন্ধরা শুভ সংঘ সামাজিক সংগঠন’ এর মাধ্যমে বিভিন্ন ধরণের সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকি এবং তারই একটি অংশ হচ্ছে চিত্রাঙ্গন প্রতিযোগিতা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি একটা সৃজনশীল, মননশীল, স্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের এই উদ্যোগ আর উদ্যোগ চলমান থাকবে, আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’

অভিভাবক বঙ্গকবি মো.লুৎফুর রহমান বলেন, আমি চিত্রশিল্পি সংগঠনের জড়িত যার জন্য আজকের এই আযোজন আমার কাছে খবই ভালো লাগছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতৃীয় হয়েছেন তারা ভালো করেছে,আর যারা তালিকায় আসতে পারে নাই, আমার মনে হয় আগামীতে তারা তালিকায় চলে আসবে, এটা মন খারাপ করার কোন কারণ হতে পারে না। প্রতিযোগিতায় অংশ গ্রহন করাটাই সবচেয়ে বড় বিষয়, অংশ গ্রহন করেছো এতে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি। এখানে যারা দাঁড়িয়ে আছি হয়তো-বা কয়েকজন কিন্তু এতটাই স্বপ্ন দেখতেছি আমাদের  এখানে টিএইচও ম্যাডাম শিক্ষার্থীদের পরিচয় জানতে চেয়েছেন এবং  কে কি হতে চাও ?  এত ভাল লেগেছে  কেউ বলেছে ডাক্তার, কেউ বলেছে ইঞ্জিনিয়ার,  কেউ বলেছে প্রাইম মিনিস্টার “ তো” আমরা প্রধানমন্ত্রী সহকারে  এখানে দাঁড়িয়ে আছি আমরা স্বপ্ন দেখতেছি আগামীতে রাষ্ট্র পরিচালনা করার। এই ধরনের চিন্তা চেতনা প্রশংসনীয়।’

বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন বলেন, ‘ বসুন্ধরা শুভসংঘ সব সময় শুভ কাজে সবার পাশে থাকে। বিশেষ করে হত দরিদ্র ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করি থাকে। আজকের যে আয়োজন ২০২৪ সালে গণঅভ্যুত্থানের ইতিহাসকে সামনে রেখে এ আয়োজন।  আমাদের কার্যক্রম চলমান শুধু এখানে সীমাবদ্ধ নয়। আশি করি আমাদের কার্যক্রম বেশি ভাগ শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের লেখা পড়ায় যখন একগুয়ামী চলে আসে তখন আমাদের ছবি আকাঁ, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, সচেতন মূলক কর্মসূচিসহ নানা প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা যাচাই করি।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও ) ডা. সিনথিয়া তাসমিন বলেন, ‘ বসুন্ধরা শুভ সংঘ এই আয়োজনে আমি অংশ গ্রহন করতে পেরে আমি খুবই খুশি। এই ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক এবং তাদের শৈল্পিক প্রতিভার বহি:প্রকাশ ঘটায়। চিত্রাঙ্কনের যে প্রতিযোগিতা হলো ‘ শিশু শিক্ষার্থীরা খাতায় রঙ, রেখা ও লেখার মাধ্যমে প্রকাশ করে তাদের স্বপ্ন। আমি প্রথমেই তাদেরকে জিজ্ঞাস করলাম কে কি হতে চাও , যদিও  তাদের কাছে সীমাবদ্ধ জুলাই আগষ্টের গণঅভ্যুত্থান ও বর্ষাকালের চিত্র আঁকা। আসলে ছবি যার ভালো সে কিন্তু তত বেশি স্বপ্ন দেখে “ তো ” এই স্বপ্নের একটা অংশ হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি এবং কালের কণ্ঠের সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি যে ভবিষ্যতে এধরণের আয়োজনে আমাকে সম্পৃক্তা করার জন্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com