রাজনগরে জিআর ও সিআর মামলার ২ আসামি গ্রে/প্তা/র

July 26, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগর থানা পুলিশের অভিযানে জিআর ও সিআর মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাজনগন থানার এসআই (নিঃ) অরূপ সরকার, এসআই (নিঃ) আকছির মিয়া, এএসআই (নিঃ) জাহাঙ্গীর আলমসহ পুলিশের টিম অভিযান চালিয়ে জিআর-৪৭/২৩ (ক) এর আসামি উপজেলার নিজগাঁও গ্রামের টিটু মিয়ার ছেলে রিয়াজুল ইসলাম (১৫) ও সিআর-১৪০/১৫ (রাজঃ) এর আসামি উপজেরার ভূমিউরা গ্রামের অখিল ভট্রাচার্যের ছেলে অটল বিহারী ভট্টাচায্য-কে গ্রেপ্তার করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com