শ্রীমঙ্গলে চোরাই টাকা উদ্ধার, আ/ট/ক ১

July 27, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বধ্যভূমি কাবাব ঘর থেকে চোরাইকৃত টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাবাব ঘর ক্যান্টিনের কর্মচারি মিজান মিয়া (২৩)-কে র‌্যাবের সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায় গত ২২ জুলাই রাত ১০টার দিকে শ্রীমঙ্গল বিজিবি সেক্টর সদর দপ্তর বধ্যভূমি কাবাব ঘর ক্যান্টিনের জানালার লক খুলে ক্যাশে রক্ষিত ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় কর্মচারি মিজান।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এবং র‌্যাব-৯ শ্রীমঙ্গলের সহায়তায় এসআই অলক বিহারী গুণ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মিজান সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের ইলাশপুর গ্রামের রাজন মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল আউট সিগন্যাল এলাকায় বসবাস করে আসছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com