মাইলস্টোন দু/র্ঘ/টনায় নি/হ/তদের সম্মরণে শ্রীমঙ্গলে আলোর মিছিল

July 28, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশব্যাপী অস্থিতিশীলতা ও মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রীমঙ্গল যুব ইউনিয়নের উদ্যোগে আলোর মিছিল, আলোচনা সভা ও গণসংগীত অনুষ্টিত হয়েছে।

রোববার ২৭ জুলাই সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনীতে মাইলস্টোনের নিহতের স্মরণে মোমবাতি প্রজ¦লন ও আলোর মিছিল বের হয়ে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও গণসংগীত অনুষ্টিত অনুষ্টানে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সিপিবি শ্রীমঙ্গল শাখা, উদীচী উত্তরসূর শাখা, নবীন খেলাঘর সহ- শ্রীমঙ্গলের সংস্কৃতিজনেরা।

শ্রীমঙ্গল যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক পার্থ দেবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহরলাল দত্ত, রামেন্দ্র দাস সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার উদীচী, বিকাশ দাশ বাপ্পন সভাপতি যুব ইউনিয়ন শ্রীমঙ্গল, মোসাদ্দেক মেলা সাবেক সভাপতি সিপিবি শ্রীমঙ্গল, ঝিনুকেশ চৌধুরী সাধারণ সম্পাদক উদীচী উত্তরসূর শাখা।

এছাড়াও বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গলের সংস্কৃতিজন সহ- বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com