শ্রীমঙ্গলে বইপাড়া উৎস-২০২৬ উদ্বুদ্ধকরণ সমাবেশ

July 27, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বইপড়ায় মনোযোগী হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ জুলাই শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।

উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাসের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বই পড়া ২০২৬ এর সমন্বয়ক দেবাশীষ দাশ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি মো. জিয়াউর রহমান বলেন, বই আমাদের মনকে গড়ে। বই জ্ঞানের আকর। নিয়মিত বই পড়লে আমাদের মনন সমৃদ্ধ হয়। তাই সকল শিক্ষার্থীর নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। আনন্দের সাথে বই পড়া উচিত। আর আনন্দের সাথে বই পড়াকে সকল শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের এ আয়োজন।

তিনি আরও বলেন, ৩ ধাপে প্রায় দুই মাস ব্যপী এই আয়োজনের প্রথম পর্ব মুকুল এর পরীক্ষার আগেই শ্রীমঙ্গলের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ও এভাবে উদ্বুদ্ধকরন সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আনন্দকে ছড়িয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com