শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ও সা জাপ্রাপ্ত আসা মিসহ আ টক ৩

August 20, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে।

বুধবার ২০ আগস্ট শ্রীমঙ্গল থানার এএসআই আওলাদ হোসেন, এএসআই শরাফত আলী, এএসআই মো: নজরুল ইসলাম অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার মোহাজেরাবাদ গ্রামের ফিরোজ বক্র এর ছেলে মো: সুলতান আহমেদ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ৪ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি উপজেলার লইয়ারকুল গ্রামের মো: মধু মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উত্তসুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে  রুকন মিয়া-কে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com