রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার ফাজিল ও আলিম ১ম বর্ষের ছবক্বদান ও নবীনবরণ অনুষ্ঠিত

September 15, 2025,

স্টাফ রিপোর্টার : রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ফাজিল ১ম বর্ষ ও আলিম ১ম বর্ষের ছবক্বদান ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর সোমবার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুল হোসাইন সাহেবের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ শফিকুল আলম এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাওলানা মোস্তাক আহমদ হেলালী, সহকারী অধ্যাপক মাওলানা মো: ফয়জুর রহমান, আরবি প্রভাষক মাওলানা মো: আব্দুস শাকুর।
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মো: আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক মাওলানা মো : খলিলুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আলা উদ্দীন, সহকারী অধ্যাপক মোঃ আলকামুন, মোঃ রিয়াজ উদ্দিন, প্রভাষক (ইংরেজি), মোঃ আবুল আজাদ, প্রভাষক (ইংরেজি), মোঃ জসিম উদ্দিন, প্রভাষক (সমাজবিজ্ঞান) মাওলানা মো. আব্দুল কাইয়ুম, প্রভাষক (আরবি), ফারজানা আক্তার তানিয়া, প্রভাষক (বাংলা),সিনিয়র শিক্ষক মো: শুয়াইবুর রহমান খান, মাওলানা মো. আকিল উদ্দীন, হেলাল আহমদ, আব্দুর রাজ্জাক, সহকারী মৌলভী মনজুর মাওলা, জনাব মাওলানা আবুল কাশেম, মাওলানা মো. শাহাবুদ্দীন, সহকারী শিক্ষক মো: মহররম আলী, ইবতেদায়ী প্রধান মাওলানা মো. আনিছুর রহমান, জুনিয়র মৌলভী মুহিবুর রহমান, জুনিয়র শিক্ষক শাহিলী আক্তার মান্না,জুনিয়র মৌলভী মাওলানা আহমদ মুসা বেগ,ইবতেদায়ী কারী ইসলাম উদ্দিন প্রমূখ।
নবীন ছাত্র ছাত্রীদের পক্ষ হতে বক্তব্য রাখেন এ+ প্রাপ্ত মো. সুলতান খান নাদিম, ছাত্র সংসদের এজিএস জোহান আহমদ নাফি। মাদ্রাসার নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেয় সিনিয়ির শিক্ষার্থীরা। আমাদের মাদ্রাসার এ+ প্রাপ্ত শিক্ষার্থী সুলতান খান নাদিমের হাতে ৫০০০/- টাকা পুরস্কার তুলে দেন অধ্যক্ষ এবং তিনি আবারো আশ্বাস প্রদান করেন আগামী বছর ও যেসকল শিক্ষার্থী এ+ পাবে সবাইকে নিজের পক্ষ থেকে ৫০০০/- টাকা করে পুরস্কার প্রদান করবেন। শেষে সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘাষণা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com