শ্রীমঙ্গলে সাজা ও একাধিক পরোয়ানাভুক্ত ২ আ/সা/মি গ্রে/প্তা/র
October 16, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সাজা ও একাধিক পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ১৫ অক্টোবর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মহিবুর রহমান ও এসআই সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে ৬ মাসের বিনাশ্রম করাদন্ডে ও চেকে বর্নিত ৪ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি উপজেলার রাধানগর গ্রামের ভুগুনাথ ভরের ছেলে সঞ্জয় ভর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহী গ্রামের লাল মিয়ার ছেলে জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন