শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
October 19, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।
শনিবার ১৮ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল এর সভাপতিত্বে ও শব্দশৈলী আবৃত্তি ও অভিনয় স্কুলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, চারুকলা শিক্ষক পার্থ দেব।



মন্তব্য করুন