শ্রীমঙ্গলে নির্মাণ হচ্ছে খেলোয়াড়দের জন্য অধুনিক রেস্ট ও ওয়াসরুম
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চবিদ্যায় মাঠে বিভিন্ন ক্রীড়া অনুষ্টান হয়ে আসলেও খেলোয়াড়দের জন্য ছিলনা কোন রেস্ট ও ওয়াসরুমের ব্যবস্থা। খেলোয়াড়দের রেস্ট ও ওয়াসরুম না থাকায় স্থানীয় খেলোয়াড়সহ দূরদূরান্ত থেকে আসা খেলোয়াড়রা ভোগান্তি পোহাচ্ছিলেন। তাই খেলোয়াড়দের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে এগিয়ে এসেছে শ্রীমঙ্গল পৌর প্রশাসন।
রোববার ১৯ অক্টোবর শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে ভিক্টোরিয়া স্কুল মাঠ সংলগ্ন স্থানে দেশীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের জন্য আধুনিক রেস্ট ও ওয়াসরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ। এছাড়াও ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ওয়াসরুম নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্টানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন